বিনোদন

নায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিনোদন ডেস্ক : গৃহকর্মী হাজেরা নির্যাতনের ঘটনায় ঢালিউড নায়িকা একার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ আগষ্ট) বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর আদালতে এ নির্দেশ দেন।

এর আগে শনিবার (৩১ জুলাই) গৃহকর্মী নির্যাতনের অভিযোগ গ্রেফতার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ।

থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, ৯৯৯ এ আসা একটি ফোন কলের মাধ্যমে গৃহকর্মী নির্যাতনের বিষয়ে জানতে পারি। পরে সন্ধ্যা ৭টার গৃহকর্মী নির্যাতনের ঘটনায় অভিনেত্রী একাকে রামপুরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নেয়া হয়।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, অত্র থানার উলন বন্ধু নিবাসের নয় তলায় চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। আমরা প্রথমে ভুক্তভোগীকে উদ্ধার করি। পাশাপাশি অভিযুক্ত নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

ভুক্তভোগীর স্বামী রফিক জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছে। নায়িকা বাসা বদলের জন্য হাজেরাকে সময়ের বাইরে থাকতে বলেছিলেন। কিন্খাতু হাজেরা রাজি না হওয়ায় তিনি রেগে বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসময় হাজেরা বেতন দিয়ে দিতে বললে নায়িকা রাগান্বিত হয়ে পিটিয়ে আহত করেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে জানিয়েছে।

১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত তেজী চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা