বিনোদন

গুঞ্জনে সোনম

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। কয়েক দিন ধরেই বলিউডের বাতাসে ঘুরে বেড়াচ্ছে তার নামে একটি গুঞ্জন। তা হলো, মা হতে চলেছেন তিনি। তার গায়ের ঢিলেঢালা পোশাক দেখেই এমন ধারণার সূত্রপাত হয়। তবে গুঞ্জনের আগুনে একেবারে জল ঢেলে দিলেন অভিনেত্রী।

এদিকে ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম কাপুর। এরপর থেকে তারা সুখেই সংসার করছেন।

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন সোনম। তাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাবা অনিল কাপুর। ওই সময়েই পাপারাজ্জিদের ক্যামেরায় উঠে আসে বাবা-মেয়ের ছবি। আর ওই ছবিগুলোতে দেখা যায়, সোনমের গায়ে বেশ ঢিলেঢালা পোশাক।

এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চার শুরু। সবাই বলাবলি করতে থাকে, অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। তবে সেই গুঞ্জনের মোক্ষম জবাব দিয়েছেন সোনম।
তিনি সদ্য তোলা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাচের গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। আর ছবিটির ক্যাপশনে লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’

লেখাটির পাশে রয়েছে এক বিন্দু রক্তের চিহ্ন। বোঝার বাকি নেই, ঋতুচক্র চলছে সোনমের। অর্থাৎ তিনি মোটেও অন্তঃসত্ত্বা নন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা