বিনোদন

কোরবানি দিচ্ছেন মিম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবারও পশু কোরবানি দিচ্ছেন। কিনেছেন একটি ছাগল। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, সদ্য কেনা ছাগলকে পাতা খাওয়াচ্ছেন তিনি।

ছবিটির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

নায়িকা বলেন, ‘আমাদের বাড়িতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই মুসলিম। তারা তো আমাদের পরিবারই অংশ। পূর্ণ আনন্দ নিয়ে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই পশুটি কিনেছি।’

মিমের এমন অসাধারণ উদ্যোগে মুগ্ধ তার ভক্তরা। অন্য ধর্ম এবং বাড়ির সহযোগীদের প্রতি তার এই মমতাবোধ সবার প্রশংসা পাচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা