বিনোদন

বাবার বিবাহবিচ্ছেদে মুখ খুললেন ইরা

বিনোদন ডেস্ক: মেঘের কোলে মুখ লুকিয়েছিলেন আমিরকন্যা ইরা খান। বাবা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও এর বিচ্ছেদে নানা মুখরোচক কথা বাতাসে ঘুরে বেড়ালে আর চুপ থাকতে পারেননি তিনি। এবার সমালোচকদের নিলেন একহাত। রোববার (৪ জুলাই) ইনস্টাগ্রাম স্টোরিতে জানালেন নিজের প্রতিক্রিয়া।

আমিরকন্যা ইরা খান, তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন বাবার অনুরাগী এবং নেটিজেনদের উদ্দেশে। তার মন্তব্য—‘আগামীকালের পর্যালোচনা কী?’

মন্তব্য স্পষ্ট বলে দিচ্ছে, মিস্টার পারফেকশনিস্টের বিচ্ছেদ নিয়ে যেভাবে সবাই সরব, যেভাবে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে অভিনেতার নাম যুক্ত করা হচ্ছে, তাতে ইরা বেশ বিরক্ত বটে।

গত শনিবার (৩ জুলাই) বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও।

আমির খানের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ এটি। কিরণের সঙ্গে ডিভোর্স নিয়ে তার প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দুই সন্তান ইরা ও জুনাইদ খান এখনও চুপ।

তবে সোশ্যাল মিডিয়ায় আমির-কিরণ বিচ্ছেদের খবর জানানোর পর সবাই আশা করেছিলেন, মুখ খুলবেন তারা।

পরের মন্তব্যে ইরা জানতে চেয়েছেন, ‘এটি কি হতে যাচ্ছে?’ সঙ্গে পেস্ট্রির ছবিও দিয়েছেন তিনি।

ইরা বোঝাতে চেয়েছেন, মুখরোচক খাবারের মতোই সবাই উপভোগ করছেন তার বাবার বিচ্ছেদের খবর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা