বিনোদন

বাড়ি ফিরছেন নাসিরুদ্দিন

বিনোদন : জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা যায়, বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেতা। সোমবার (৫ জুলাই) বাসায় ফিরবেন তিনি। হাসপাতাল থেকে ডিসচার্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিনেতার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক জানিয়েছেন, তার ফুসফুসে এখনও সামান্য সমস্যা রয়েছে। তবে চিন্তার কিছু নেই। শিগগিরই পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে যাবেন তিনি।

৭০ বছর বয়সী নাসিরুদ্দিন শাহকে গত বুধবার (৩০ জুন) হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মহামারি করোনার ঝুঁকি থাকলেও তিনি এতে সংক্রমিত হননি। তাই স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন এই বরেণ্য অভিনেতা।

গুণী এই অভিনেতা সত্তরের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন। বাণিজ্যিক এবং বিকল্প দুই ঘরানার সিনেমাতেই তিনি সাফল্য পেয়েছেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনবার। এছাড়া তিনটি ফিল্মফেয়ারও রয়েছে তার ঝুলিতে। ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’-এর মতো রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা