বিনোদন

ত্রাণের জন্য সাহায্য চেয়ে হতবাক আকবর

বিনোদন ডেস্ক:

হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে নন্দিত সংগীতশিল্পী কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে ১৫ বছর আগে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন রিকশাচালক আকবর।

এই গানই তাকে মূলত আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে তিনি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে প্রচুর ভালোবাসা পেয়েছেন। এরপর গানের সঙ্গে কেটেছে তার জীবন।

কিন্তু সম্প্রতি করোনার প্রভাবে তিনি বিপাকে পড়ে এক ফেসবুক স্ট্যাসের মাধ্যমে জানিয়েছিলেন, করোনার লকডাউনে বন্দি হয়ে ভীষণ অভাবের মধ্যে দিন কাটছে তার। এরপর গণমাধ্যমে প্রকাশিত হয় আকবরের বর্তমান অবস্থার সংবাদ।

তখন এই গায়ক জানিয়েছিলেন, তার ঘরের খাবার ফুরিয়ে গেছে, নেই খাবার কেনার টাকাও। আকবরের এমন দূরবস্থার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, মিরপুর জোনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলীসহ আরও অনেকে। এমনভাবে মানুষের ভালোবাসা পেয়ে অবাক হয়েছেন এই শিল্পী।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আকবর বলেন, 'করোনার পরিস্থিতির আগে থেকেই আমি খুব একটা ভালো নেই। গণমাধ্যমের ভাইয়েরা আমার খোঁজ নিয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর বাসায় খাবার নিয়ে এসেছেন অনেকেই। এমন অবস্থা হয়েছে, বাসায় খাবার রাখার যেন জায়গাই নেই। আমি পরিমাণ মতো খাবার রেখে বাকিটা বিতরণ করে দিচ্ছি, আমার চারপাশের আরও যারা অসহায় মানুষ আছেন তাদের মধ্যে। তারাও কষ্টে আছেন ভীষণ। আমার অবস্থা জেনে এভাবে সবাই পাশে দাঁড়াবে আমি ভাবতেও পারি নাই।'

আকবর জানান, 'ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বিকাশে তাকে ১০ হাজার টাকা পাঠিয়েছেন। এ ছাড়া মিরপুর জোনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী ২০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল পাঠিয়েছেন।'

উল্লেখ্য, আকবর তার পরিবার নিয়ে ঢাকার মিরপুর ১৩ নম্বরে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বসবাস করছেন। গত বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় আকবরকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারকে ২ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেন।

২০ লাখ টাকার সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে তার চিকিৎসা ও সংসার খরচ চলে। হিসেবে তিন মাস পরপর ৪৯ হাজার টাকা ব্যাংক থেকে তোলেন আকবর। সেই টাকার একটি অংশে (প্রতিমাসে ১৬ হাজার ৩০০ টাকায়) প্রতি মাসের খরচ চলে তার। কিন্তু নানা খরচ বেড়ে যাওয়ায় লকডাউনের মধ্যে অর্থ সংকটে পড়েন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা