বিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আলমগীর

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বুধবার (৫ মে) বিকেলে নিজ বাসায় ফিরেছেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন বরেণ্য এই অভিনেতা।

আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তবে ডাক্তার বলেছেন, বাসায় আমাকে এই মুহূর্তে যথেষ্ট সচেতনতার মধ্যে থাকতে হবে। বাইরে খুউব কম বের হতে হবে এবং যতো বেশি পারা যায় বিশ্রামে থাকতে হবে। আমিও যথাসাধ্য চেষ্টা করবো ডাক্তারের পরামর্শ মেনে চলতে। আমি তাদেরকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে আনন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া করেছেন, নানান মাধ্যমে আমার খোঁজ নিয়েছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।’

গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হবার পর রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে আলমগীরের চিকিৎসা চলে।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা