বিনোদন

ঈদে আসছে সুমির ‘ওরে পোড়ামন’

বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ে করোনার প্রকোপের মধ্যে অন্যান্য পেশার মানুষের মতো মিডিয়া জগতের অনেকেও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের বিভিন্ন ধারার শিল্পীরা এই সময়ে এসে উপহার দিচ্ছেন নতুন নতুন সব কাজ।

তারই একটা ফসল ‘ওরে পোড়ামন’ শিরোনামের নতুন একটি গান। গানটিতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ।

আসন্ন ঈদ উপলক্ষে তৈরী করা হয়েছে ‘ওরে পোড়ামন’ গানটি। যার গীতিকার সময়ের দর্শকপ্রিয় মডেল ফারজানা সুমি।

গানটি নিয়ে নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন গানের গীতিকার ফারজানা সুমি এবং শামীম শিশির। আশিক মাহমুদের পরিচালনায় খুলনা ও যশোরের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

গানটি নিয়ে ফারজানা সুমি বলেন, ‘গানটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এর আগেই আমরা গানের মিউজিক ভিডিও নির্মানের কাজ শেষ করেছি। আর, মিউজিক ভিডিওতে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এতে ক্ষণে ক্ষণে এক্সপ্রেশন নিয়ে খেলতে হয়। গানের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে হয়। আমি চেষ্টা করেছি গানটি আশা করি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে। আমাদের সফলতা সেখানেই দর্শক যখন ভালো বলবেন।’

সান নিউজ/এইচ এস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা