বিনোদন

বিরতি ভেঙে অভিনয়ে চাঁদনী, সঙ্গে ‘অসমাপ্ত চা’

বিনোদন প্রতিবেদক : প্রায় পাঁচ বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। সঙ্গে নিলেন '‍‌‌‍‍‍‍‌‌‌‍‍‍অসমাপ্ত চা'! হ্যা, এই ‘অসমাপ্ত চা’ নামের একটি একক অভিনয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেই চাঁদনী ভাঙ্গলেন তার অভিনয়ের বিরতি।

চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন- নিউয়েরা ফিকশনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির ইতিমধ্যে শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই মেহবুবা চাঁদনীর একক অভিনয়ের এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

একক চরিত্রের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মৌসুমী আচার্য্য। এটি পরিচালনা করেছেন- মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ; তার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন- নাসিম পাপ্পু ও আশিউল ইসলাম। চলচ্চিত্রটির চিত্রগ্রাহকের কাজ করেছেন- আরমান হোসেন।

চলচ্চিত্রটিতে- একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরীখে কিভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়। নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে চাপা পড়ে যায় ওই তার ছোট ছোট স্বপ্নগুলো। যা আমাদের বর্তমান সমাজেরই চিত্র।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‌‌‌‍‍‍‍একক চরিত্রের মাধ্যমে একটা জীবনের গল্প বলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের এই জীবনের বেশীরভাগ চাওয়া পাওয়াই অসম্পূর্ণ থেকে যায়। কতোজনই বা পেরেছে তার জীবনের সব কাজ সমাপ্ত করতে। ‍“অসমাপ্ত চা‍‍“ এমনই একটা উদাহরণ মাত্র। আর চাঁদনী অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন। তার দক্ষতা নিয়ে নতুনকরে কিছু বলার নেই।

চাঁদনী- ক্লাস এইটে থাকতে প্রথম কুসুম নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তার এতো বছর পর তিনি অসমাপ্ত চায়ে অভিনয় করলেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী চাঁদনী বলেন, এই গল্পের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে ‘অসমাপ্ত চা’-এর গল্পটা। মানুষের জীবনে আসলে কোনকিছুই পরিপূর্ণতা পায়না। জীবনের সবকিছুর মোড় ঘুরে যায় যেকোন সময়, অনেক কিছু তখন অসমাপ্তই থেকে যায়। এটা এককাপ অসমাপ্ত চায়ের মাধ্যমে বোঝানো হয়েছে- দারুণ!

তিনি আরও বলেন, এই পাওয়া না পাওয়ার দোলাচলই আমাকে এই প্রযোজনার প্রতি আগ্রহী করে তুলেছে। প্রথম যখন স্ক্রিপটা পড়েছি, স্ক্রিপ্টটা বিশেষ করে সুন্দর। চলচ্চিত্রটিতে- পুরনো স্মৃতি, বর্তমান নিয়ে চলার ভেতরে পরিপূর্ণতা না পাওয়ার জায়গাটাকে খুব সুন্দর গাঁথুনীর সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। স্ক্রিপটার জন্যই আমার ‘অসমাপ্ত চা’-তে অভিনয় করা।

মৌসুমী আচার্য্য বলেন, নিউয়েরা ফিকশনের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে চলচ্চিত্রটির শ্যুটিংয়ের কাজ শেষে হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ হলেই চলচ্চিত্রটি নিয়ে আমরা দর্শকদের সামনে হাজির হবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা