বিনোদন

করোনা শঙ্কটে যা করছেন সঞ্জয়!

বিনোদন ডেস্ক:

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার প্রভাবে বেশ বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরবন্দি হয়ে পড়ায় দিন এনে দিন খাওয়া মানুষের দুর্ভোগ আরও বেশি। তাই কর্মহীন মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এই তারকা ভারতের মুম্বাইয়ের ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থ পরিবারের খাবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন।

সম্প্রতি টুইটারে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি লিখেছেন, ‘দেশজুড়ে ভয়াবহ সংকট যে যেভাবে পারছেন, সবাইকে সহযোগিতা করছেন। এমনকি বাড়িতে অবস্থান করে, সামাজিক দূরত্ব বজায় রেখেও সেটা করছেন সবাই। আমি আমার সাধ্য মতো যত জনকে পারি সাহায্য করার চেষ্টা করছি।’

ভারতের মুম্বাইতে এই ত্রাণ কার্যক্রমের জন্য স্থানীয় একটি সাহায্য সংস্থাকে সঙ্গে নিয়েছেন তিনি। মহামারিতে দুস্থ মানুষদের সাহায্যে করতে এগিয়ে এসেছেন 'মুন্না ভাই' খ্যাত এই তারকা।

এক হাজার পরিবারের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করার পাশাপাশি সঞ্জয় দত্ত যুক্ত হয়েছেন একটি সাহায্য সংস্থার সঙ্গে। বরিভালি ও বান্দ্রায় বসবাসরত পরিবারের জন্য সঞ্জয়ের সাহায্যের অর্থ ব্যয় হবে। ওই সাহায্য সংস্থা প্রসঙ্গে সঞ্জয় জানিয়েছেন, ‘সাওয়ারকার নামের ওই সংস্থাটি ভালো কাজ করে দুস্থদের সাহায্য করার সময় প্রথমেই আমার তাদের কথা মনে পরে। আমরা একে অন্যকে সাহায্য করার মধ্য দিয়েই এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’

শুধু দুস্থদের জন্য ত্রাণ নয়, এই দুর্দিনে ভক্তদের জন্য ভালো পরামর্শও দিয়েছেন সঞ্জয়। এক টুইটবার্তায় ভক্তদের উদ্দেশে সঞ্জয় বলেন, ‘এই সময়টা সবাইকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। সুতরাং ভালো খান, শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন।’ সূত্র: ফিল্ম ফেয়ার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা