বিনোদন

সাবিলাকে বাংলাদেশ চেনালেন মার্কিন অভিনেতা লেটো

বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী হলিউড অভিনেতা-সংগীতশিল্পী জ্যারেড লেটো। করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে হোম কোয়ারেন্টিনে থেকে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় তার সঙ্গে যুক্ত হন বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূর।

ভিডিওতে লেটোকে বাংলাদেশ চেনাতে গিয়ে উল্টো তার কাছে ধরাশায়ী হয়েছেন সাবিলা নিজেই। নিজ দেশকে তিনি ছোট করে দেখলেও এই মার্কিন তারকা উচ্ছ্বাসের সঙ্গে সাবিলাকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

লাইভ ভিডিও আড্ডার শুরুতে সাবিলার কাছে লেটো প্রশ্ন করেন, কোথা থেকে যুক্ত হয়েছেন তিনি। উত্তরে সাবিলা বলেন, আমি বাংলাদেশ থেকে বলছি। আপনি হয়তো বাংলাদেশের নাম শোনেননি? রাইট?

এমন প্রশ্নের জবাবে লেটো অবাক হয়ে বলেন, তুমি আমাকে কতটা মূর্খ ভেবেছো যে আমি বাংলাদেশকে চিনবো না? আমি অবশ্যই বাংলাদেশ চিনি। প্রত্যেকেই বাংলাদেশকে চেনেন, তুমি যদি না চেনো তাহলে তোমার সমস্যা, বাংলাদেশ একটি জায়ান্ট দেশ। প্রত্যেকেই বাংলাদেশকে চেনেন।

এমন উত্তরে অপ্রস্তুত হয়ে সাবিলা আবার বলেন, বাংলাদেশ জায়ান্ট দেশ নয়, এটি ভারতের পাশের একটি দেশ।

এতে অনেকটা বিরক্তি নিয়ে এই মার্কিন তারকা বলেন, বাংলাদেশকে খুব ভালো করেই চিনি, এটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যথেষ্ট বড় একটি দেশ। আয়ারল্যান্ড, বার্মা, ভুটানের চেয়ে বড় দেশ। এটা ঠিক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মিল আছে। তোমাদের ওখানে ডাল, নানরুটি পাওয়া যায়!

এরপর এই পশ্চিমা তারকা ভিডিও আড্ডা থেকে সাবিলাকে বিদায় জানান। সেই ভিডিও দেখেছেন লাখ লাখ দর্শক।

নিজ দেশ সম্পর্কে এমন ধারণা রাখায় সাবিলাকে নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন।

জ্যারেড লেটো ২০১৩ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ সিনেমার জন্য অস্কার জয় করেন। এই সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি।

এছাড়াও গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ অসংখ্য পুরস্কারও জয় করেন এই মার্কিন অভিনেতা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা