বিনোদন

জাকারবার্গকে আবারও পেছনে ফেললেন কাইলি

বিনোদন প্রতিবেদক:

টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে বিলিয়নিয়ার হলেন মডেল কাইলি জেনার। তিনি একাধারে মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা।

সম্প্রতি বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতেছেন তিনি।

এতে জানানো হয়েছে, বিশ্বের ২ হাজার ৯৫ জন বিলিয়নিয়ারের মধ্যে একজন ২২ বছর বয়সী কাইলি। আর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারও এই মডেল।

গত বছর মার্চে এই তালিকায় প্রথম নাম লেখান কাইলি। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। এরপর নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কোটি করপোরেশনের কাছে বিক্রি করেন। বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৪ সালে নিজের কসমেটিকস ব্র্যান্ড চালু করেন কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই কসমেটিকসের মার্কেটিংয়ের কাজটি করতেন। আর অনলাইন শপের মাধ্যমে নিজের ব্র্যান্ডের কসমেটিকস গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন।

২০১৮ সালে তার ব্যবসায় লাভ হয় ৯ শতাংশ, যার পরিমাণ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। তার কোম্পানির মোট মূল্য দাঁড়ায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি অন্যান্য আয় দিয়ে ১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হন কাইলি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা