বিনোদন

করোনা যুদ্ধে জয়ী হলেন হ্যারি পটার স্রষ্টা রাওলিং

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার কারণে বিশ্ব বিনোদনে আজ শোকের ছায়া। কিন্তু এর মধ্যে আসলো সুসংবাদ। আক্রান্ত হওয়া হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং এক টুইট বার্তায় জানান করোনা ভাইরাস থেকে তিনি মুক্ত হয়েছেন।

জেকে রাওলিং টুইটারে লিখেন, গত দু'সপ্তাহ আগে COVID-19 এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল।এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধও জানিয়েছেন তিনি।

৫৪ বছর বয়সী লেখিকা রাওলিং সবাইকে ভিডিওটি দেখার পাশাপাশি তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই চিকিৎসকে। বলেছেন, আপনার ভিডিও বার্তাগুলি দেখেই আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে তাই অজস্র ধন্যবাদ এই ধরনের পোস্ট করার জন্য। আপনারাও সবাই দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সমস্ত সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।'

হ্যারি পটারের জন্মদাত্রী সাতটি বই লিখেছেন তার প্রিয় চরিত্রকে নিয়ে। এখনও কিশোর এবং তরুণ প্রজন্ম সুযোগ পেলেই ডুব দেন লেখিকার হ্যারি পটার সিরিজের বইয়ে। এছাড়া হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২-এর সাথে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া আট-চলচ্চিত্রের পটার ফ্র্যাঞ্চাইজির ভিত্তিও তিনি।

কলম ধরার পাশাপাশি লেখিকা পরিচিত প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজসেবী হিসেবেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা