বিনোদন

করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন 'মিস ইংল্যান্ড'

বিনোদন ডেস্ক:

বাহ্যিক সৌন্দর্যের থেকে মানবিক সৌন্দর্যই স্থান পায় মানুষের মনে। তেমনি ভাবে যেন এবার মানবিক সৌন্দর্যের অলিখিত খাতায় নাম লেখালেন ২০১৯ সালে ‘মিস ইংল্যান্ড’এর খেতাব পাওয়া ভাষা মুখার্জি। মানুষকে সেবা দিতে এবার স্টেথোস্কোপ হাতে তুলে নিলেন এই মিস ইংল্যান্ড। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি চিকিৎসক ছিলেন।

করোনার বিপর্যয়ে কাঁপছে সমগ্র বিশ্ব। এর ছোবল থেকে রেহাই পায়নি যুক্তরাজ্যেও। তাই এই ক্রান্তি-লগ্নে করোনা রোগীদের সেবা দিতে আবারও হাতে স্টেথোস্কোপ তুলে নিয়েছেন ভাষা। ফিরে গেছেন হাসপাতালে।

পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা আসলে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতেই বেশি পছন্দ করেন। বাংলায় একটা প্রবাদ রয়েছে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে’। তেমনি এই মিস ইংল্যান্ডও কয়েক মাসে ধরে বেশ কিছু দেশে সমাজসেবা মূলক কাজে করছিলেন। মার্চ মাসে তিনি ছিলেন ভারতে। কিন্তু যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়ে তখনই তিনি যুক্তরাজ্যে ফিরে যান।

এরপর ২৪ বছর বয়সী এই তরুণী করোনাভাইরাসের দুর্যোগের সময়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে নিজের পুরনো কর্মস্থল বোস্টনের পিলগ্রিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ভাষা তাদের জানান, তিনি পুনরায় কাজে ফিরে যেতে চান। এরপরই তিনি চিকিৎসক হিসেবে আবারও সেবা দিতে শুরু করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘মিস ইংল্যান্ড’র খেতাব পান ভারতীয় বংশোদ্ভূত দেশটির নাগরিক ভাষা মুখার্জি। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি চিকিৎসক ছিলেন। ‘মিস ইংল্যান্ড’ হওয়ার পর এ পেশা থেকে সাময়িক বিরতিতে ছিলেন।

ভারতে জন্মগ্রহণ করলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান ভাষা। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তারা। অত্যন্ত মেধাবী এই তরুণী চিকিৎসক ৫টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। প্রাতিষ্ঠানিকভাবে পেয়েছেন ‘জিনিয়াস’ উপাধিও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা