বিনোদন

দেশের প্রথম ট্রান্সজেন্ডার টিভি সংবাদ পাঠে তাসনুভা !

হাসনাত শাহীন: নারী- আমাদের কারোও কন্যা, জায়া, জননী। অথচ, পুরুষশাসিত সমাজে নানাভাবে বৈষম্যের স্বিকার হন তারা। তবু তারা বৈষম্য থেকে বেরিয়ে রাষ্ট্র ও সমাজের সর্বত্র সফলতার ছাপ রেখে চলেছে। সফলতার সেই গল্পগুলোর শাখা-প্রশাখা দিনে দিনে বিস্তৃত হয়েছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে। সফলতার সেই ধারাকে আরও বাড়িয়ে নিতে যোগ হতে যাচ্ছে দুইজন ট্রান্সজেন্ডার নারী। এর একজন রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী তাসনুভা শিশির এবং অন্যজন নুসরাত জাহান মৌ।

এর মধ্যে তাসনুভা শিশির যোগ দিচ্ছেন সংবাদ পাঠক হিসেবে এবং নুসরাত জাহান মৌ যুক্ত হচ্ছেন অভিনয় শিল্পী হিসেবে। আগামীকাল সোমবার এই দুইজন তাদের স্ব-স্ব কর্ম নিয়ে আত্মপ্রকাশ করবেন। সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের দিন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা শিশির দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী’তে প্রথম সরাসরি খবর পড়বেন দুপুর ১২টায় এবং দ্বিতীয়টি পড়বেন বিকেল ৪টায়। যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় যুক্ত হবে প্রথম কোন ট্রান্সজেন্ডার নারীর পেশাদার সংবাদ পাঠ।

অন্যদিকে- একই দিনের (সোমবার, ৮ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশন চ্যানেলে প্রচারিত ট্রান্সজেন্ডার নারী নুসরাত জাহান মৌ অভিনীত ধারাবহিক নাটক- ‘চাপাবাজ’ এর প্রথম পর্ব। যে নাটকটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী মৌ। নাটকটি প্রতি সপ্তাহের তিনদিন (শনি, রবি ও সোমবার) রাতের একই সময়ে প্রচারিত হবে।

ট্রান্সজেন্ডার নারী তাসনুভা শিশিরের এ প্রথম পেশাদার সংবাদ পাঠ এবং অভিনয় শিল্পী হিসেবে নুসরাত জাহান মৌ’য়ের এ আত্মপ্রকাশ দেশের ইতিহাসের খাতায় যুক্ত করবে নতুন দু’টি পাতা।

এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্বাধীনতার মাস মার্চ ও সুবর্ণজয়ন্তী (৫০ বছরপূর্তি) বছরের এই আন্তর্জাতিক নারী দিবসকে স্মরনীয় করে রাখতে বৈশাখী টেলিভিশনের এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। বৈশাখী টেলিভিশন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমরা আমাদের চ্যানেলের সংবাদ পাঠ বিভাগে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি। যার মধ্য দিয়ে দেশের মানুষ এই প্রথম কোন পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারীকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি।

বৈশাখী টিভি’র প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম আরও বলেন, আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের ধারাবাহিক ও স্থায়ী উন্নয়নের ধারা নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষকে শুধু অবগত করার জন্যই নয়, ট্রান্সজেন্ডারদের সম্পর্কে চিরকালীন অচলায়তন ভাঙতে ভূমিকা রাখবে।

সান নিউজ/এসএইচ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা