সংগৃহীত ছবি
বিনোদন

রূপান্তর নিয়ে যা বললেন জোভান

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে ‘ট্রান্সজেন্ডার’ গল্পে নির্মিত ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেতা জোভানের নাটক ‘রূপান্তর’।

আরও পড়ুন: ভাইজানকে হত্যার চেষ্টা

সোমাবার (১৫ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পায় রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটক এবং এরপরই ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি।

বিশেষ করে নাটকের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন জোভান। নাটকে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকরা। এরপরই জোভানকে ‘বয়কটের’ ডাক দেন অনেকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না তিনি। একইসঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

আরও পড়ুন: আমার প্রেম এখন লকড

বয়কটের ডাক প্রসঙ্গে এই অভিনেতা বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

অপরদিকে নাটকটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, রূপান্তর নাটকটি ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয়। রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে ১৬ এপ্রিল সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। আলোচনা-সমালোচনা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা