সংগৃহীত
বিনোদন

আমার প্রেম এখন লকড

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ আড্ডায় প্রেমে বিশ্বাস আছে কিনা পরীমনির এমন প্রশ্ন উঠে আসে।

আরও পড়ুন : মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন

এমন প্রশ্নের জবাবে পরীমনি জানান, ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সব কিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’

বর্তমানে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এরই ফাঁকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে ওঠেন পরীমনি। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণকে নিয়ে।

আরও পড়ুন : অঞ্জনাকে নোটিশ দিলেন ডিপজল

জেলজীবন প্রসঙ্গে জানান, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’

সাক্ষাৎকারে ছেলের নাম কী? সেটিও খোলাসা করলেন পরী। ব্যক্তিজীবন নিয়ে বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই ছেলেকে বাসায় আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজ-কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।'

আরও পড়ুন : হবু শাশুড়িকে আরিয়ানের উপহার

নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী জানান, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো আর নেই।’

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা