বিনোদন

বিজিপিতে যোগ দেয়া নিয়ে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: কিছুদিন ধরেই কোলকাতার টলিউডে আলোচনা চলছিলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নরেদ্র মোদির দল বিজিপিতে যোগ দিচ্ছেন। এ খবরে তার ভক্তরা আরও আগ্রহী হয়ে ওঠে এ বিষয়ে ঋতুপর্ণা কি বলেন সেটা জানতে। অবশেষে অবশ্য তিনি এ বিষয়ে মুখও খুললেন।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ রোববার (৭ মার্চ) ঋতুপর্ণাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তার রাজনীতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। অভিনেত্রী বলেন, ‘আমি মুম্বাইতে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। বুঝতেই পারছেন মোদির জনসভায় নেই আমি। বিজেপিতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই আমার। সঠিক খবরটা প্রকাশ পাক। নয়তো ফোনে আর টেক্সট মেসেজের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত’।

গত ২২ ফেব্রুয়ারি প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড শিল্পীদের নিয়ে বৈঠক হয়। সেখানে দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে। তার সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মহেন্দ্র সোনি, পাওলি দাম, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পী। অনেকে ধারণা করছিল- রাজনৈতিক কারণেই আয়োজিত হয় ওই বৈঠক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় বৈঠকে উপস্থিতি হওয়ায় আলোচনা আরও তীব্র হয়। সেবারও বৈঠক শেষে ঋতুপর্ণা জানিয়েছিলেন, বিজেপি-তে যোগ দিতে সেখানে যাননি তিনি। গিয়েছিলেন সিনেমা নিয়ে আলোচনা করতে।

ঋতুপর্ণা আপাতত মুম্বাইয়ে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। তার আগে দেহরাদুনে ‘অন্তর্দৃষ্টি’ ছবির কাজ করছিলেন তিনি। এই ছবিতে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে ঋতুপর্ণার সঙ্গে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা