বিনোদন

বলিউড কাঁপানো কে এই ‘বুড়ো’?

বিনোদন ডেস্ক : বৃদ্ধ হলে কেমন দেখতে হবেন ‘সঞ্জু’ খ্যাত বলিউড তারকা? কথাটি শুনে অবাক হলেও এমনটাই কাজ করেছেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজের বৃদ্ধ রূপের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের তাক লাগিয়েছেন রণবীর কাপুর।

সম্প্রতি রণবীরের শেয়ার করা ছবিতে দেখা যায়, ফাঁকা মাথায় এলোমেলো সামান্য সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট।

রণবীরের ইনস্টাগ্রামের প্রথম ছবি দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। তাই ভুল ভাঙাতে তিনি পরপর আরও ৩টি ছবি শেয়ার করেছেন। মেকআপের ছোঁয়ায় কীভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন, স্পষ্ট সেখানে।

জানা যায়, এক নারী মেকআপ আর্টিস্ট রণবীরের এই চেহারার রূপান্তর ঘটিয়েছেন।

হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগলো কেন তার? ক্যাপশন বলছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা তার এই চেহারাই দাবি করছে। তাই মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে অসময়েই ‘বুড়ো’ সাজলেন রণবীর।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা