বিনোদন

মুখ খুললেন শ্রুতি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কুড়িয়েছেন ভক্তদের মুঠো মুঠো ভালোবাসা। দক্ষিণের অধিকাংশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন শ্রুতি। এবার অভিষেক হতে যাচ্ছে কন্নড় ভাষার সিনেমায়।

প্রভাসের সঙ্গে জুটি বেঁধে ‘সালার’ সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার। কিন্তু শ্রুতির এই যাত্রা খুব একটা সুখকর হয়নি। কারণ কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে ট্রলের শিকার হয়েছেন তিনি।

মূল ঘটনা হলো—চার বছর আগে শ্রুতি হাসান এক টুইটে জানিয়েছিলেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি পছন্দ করেন না তিনি। এজন্য অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন পর সেই পুরোনো টুইট সামনে এনেছেন নেটিজেনরা। আর তা নিয়ে ট্রলের মুখে পড়েছেন শ্রুতি হাসান।

বিষয়টি নিয়ে বিতর্ক যখন দানা বাঁধছে, তখন মুখ খুললেন শ্রুতি। এ অভিনেত্রী বলেন, আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

‘সালার’ সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শ্রুতি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—সিনেমাটির চিত্রনাট্য ও আমার চরিত্র খুবই পছন্দ হয়েছে। প্রথম যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয়, তখনই আমি কাজটি করার জন্য রাজি হয়ে যাই। আমি খুবই আনন্দিত! কারণ ‘সালার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছি।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রুতি হাসানের ‘ক্র্যাক’। তেলেগু ভাষার এই সিনেমায় শ্রুতির বিপরীতে অভিনয় করেন রবি তেজা। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। নেটফ্লিক্সের ‘পিট্টা কাথালু’ অ্যান্থলজি সিনেমাতে দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় তার ‘লাবাম’। সিনেমাটিতে তার সঙ্গে আছেন অভিনেতা বিজয় সেতুপাতি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা