বিনোদন

জাহ্নবীর ১ মিনিটের ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি প্রয়াত নায়িকা শ্রীদেবীর কন্যা। মাত্রই তিনি অভিনয় জগতে পা রেখেছেন। এই স্বল্প সময়েই তিনি জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়। ২০১৮ সালে অভিষেকের পর অভিনয় করেছেন মোট ৭টি সিনেমায়। যার মধ্যে মুক্তি পেয়েছে ৪টি আর অপেক্ষায় আছে বাকি ৩টি।

নতুন করে আবার আলোচনায় এসেছে জাহ্নবীর ১ মিনিট ৫ সেকেন্ডের নাচের ভিডিও। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার নাচের ভিডিওটি। এতে ‘অশোকা’ সিনেমার ‘জা রে পবন’ গানের সঙ্গে বেলি ড্যান্স করতে দেখা গেছে জাহ্নবীকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন জাহ্নবী।

শেয়ারের পর তা লুফে নিয়েছে নেটিজেনরা। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। জাহ্নবীর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ এটির। ইতিবাচক সব কমেন্টস জমা পড়েছে ভিডিওর নিচে।

এছাড়াও শোনা যাচ্ছে, ভারতের ইতিহাসের আলোচিত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকে শ্রীদেবী অভিনীত ‘সীমা সনি’ চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। বনি কাপুর পরিচালিত এ সিনেমাটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর। এ নিয়ে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছিল।

জাহ্নবী কাপুরের ভিডিও দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা