বিনোদন

স্টিমারে ঝড় তুললেন রচনা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়াতে সবসময়ই সরব থাকতে দেখা যায় রচনা ব্যানার্জিকে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা উদযাপন কিংবা জন্মদিনের পার্টি, মজার সব ছবি ও ভিডিও অভিনেত্রীকে ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায়। কিছুদিন আগে অভিনেত্রীর পোস্ট করা তার জন্মদিনের থিম পার্টির ছবি ভাইরাল হয়েছিলো। যেখানে ‌‘চামেলি’র সাজে দেখা গিয়েছিল রচনাকে।

এবার সাদা জিন্স ও ক্রপ টপে দেখা গেল অভিনেত্রীকে। আর মাঝ দরিয়ায় স্টিমারে উঠে জমিয়ে নাচলেন। শুক্রবার (১৮ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল।

সম্প্রতি ৪৬ বছরের জন্মদিন উদযাপন করেছেন রচনা। নিজের বার্থ ডে পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি। তবে সৌন্দর্য আর ফিটনেসে যেকোনো বর্তমান প্রজন্মের নায়িকাদের টেক্কা দেয়ার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী। তার ভক্তের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়।

অভিনয়ের পাশাপাশি গত ১০ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসেবে ভীষণই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে হাজারও ব্যস্ততার ফাঁকে সময় বের করে বন্ধুদের নিয়ে নদীতে বেড়াতে গিয়েছিলেন রচনা। অভিনেত্রীর এই বেড়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল বন্ধুর জন্মদিন উদযাপন করা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা