বিনোদন

ছয় দিন ভেজা শাড়িতে স্বস্তিকা

বিনোদন ডেস্ক : চলছে শীতকাল। হাড় কাঁপানো শীতে সবাই একপ্রকার কাবু হয়ে আছে। শীতের এই ভোগান্তি থেকে রক্ষা পেতে যে যার প্রয়োজন মতো সোয়েটার, জ্যাকেট পরছেন। এছাড়া বাইরে বের হতেও দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে সবাইকে।

এদিকে এই কনকনে ঠাণ্ডায় কি-না টানা ছয়দিন ভেজা শাড়িতে রয়েছেন স্বস্তিকা!

শুনতে অবাক করার মতো হলেও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এমনটিই জানিয়েছেন। নিজেই টুইটারে লিখেছেন, ‌‘আজ প্রচণ্ড ঠাণ্ডা, হাওয়া বইছে। তার মধ্যে আমি টানা ছয়দিন ধরে ভেজা কাপড়ে শুটিং করছি। অভিনেত্রী হওয়ার বিড়ম্বনা।’

স্বস্তিকার এই টুইটে মন্তব্য করেছেন পরিচালক সত্রাজিৎ সেন। তিনি লিখেছেন, ‘'বরাবরই তোর ঠাণ্ডা নিয়ে বিশাল বাড়াবাড়ি। এমন কিছু ঠাণ্ডা নয়।’ উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘না, না, তুই ১৪ ঘণ্টা করে ভেজা জামা-কাপড় পরে ছয়দিন কাটা তারপর কফিতে চুমুক দিতে দিতে আলোচনা করব।’

সত্রাজিৎ সেন আবারো লিখেছেন, ‘আমি কি অভিনেতা নাকি, তুই অভিনেতা। তোর জন্য ভার্চুয়ালি উষ্ণ অভ্যর্থনা, আর গরম কফি পাঠালাম।’ স্বস্তিকা আবার লিখেছেন, ‘হ্যাঁ, অভিনেতারা তো রোবট।’

সত্রাজিৎ সেনের সঙ্গে স্বস্তিকার কথোপকথন অবশ্য নেহাতই মজার ছলেই হয়েছে। তবে বেশিরভাগ কমেন্টেই অভিনেত্রীকে উৎসাহ দেয়া হয়েছে চরিত্রের প্রয়োজনে এরকম ত্যাগ স্বীকারের জন্য।

প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘মোহমায়া’র শুটিং করছেন। আর সে কারণে ভেজা জামা-কাপড়ে কাটাতে হচ্ছে তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা