বিনোদন

অক্ষয় কুমার ভারতের সবচেয়ে দামি অভিনেতা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা জয় করে নিয়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মাঝে গত কয়েক বছর ধরে শীর্ষস্থানে রয়েছেন। এবার ফোর্বসের শীর্ষ ১০০ সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার মধ্যে নাম লিখিয়েছেন অক্ষয়।

সম্প্রতি ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ অভিনেতার তালিকায় অক্ষয়ের স্থান ৫২তম। শুধু তাই নয়, তালিকাটিতে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি। প্রতিবেদনটিতে অক্ষয়ের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি রুপি।

প্রসঙ্গত, করোনার এই মহামারিতেও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। যার মধ্যে রয়েছে ‘বচ্চন পান্ডে’ এবং ‘বেল বটম’র মতো সিনেমা। এই দুটি সিনেমার জন্য প্রায় ১৩ মিলিয়ন ডলার পাচ্ছেন অক্ষয়। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লক্ষ্মী ’। মুক্তির আগে সমালোচনা হলেও মুক্তির পর দর্শকের কাছে বেশ ভালোই প্রশংসিত হয়েছে সিনেমাটি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা