ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের বাড়িতে হামলা, দ্বিতীয় বন্দুক উদ্ধার

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আরও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারত ছাড়লেন সালমান খান

রোববার (১৪ এপ্রিল) ওই ঘটনায় এই নিয়ে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে সুরাতের তাপী নদী থেকে। পাশাপাশি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা বন্দুকের তিনটি ম্যাগাজিনও উদ্ধার করেন। ইতোমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এখন পর্যন্ত সর্বমোট মোট দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩টি বুলেট উদ্ধার করা গেছে।

আরও পড়ুন: রূপান্তর নিয়ে যা বললেন জোভান

১২ জন কর্মকর্তা ও এনকাউন্টার স্পেশালিস্ট সিনিয়র পুলিশ ইনস্পেক্টর চালাচ্ছেন এই অভিযান। স্কুবা ড্রাইভার দিয়েও চলছে তল্লাশি। এই ঘটনায় ইতোমধ্যে ভিকি গুপ্ত ও সাগর পাল নামে দুজ’নকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড গুলি চলানোর পর থেকেই ভারতে তোলপাড় শুরু হয় যায়। পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে উঠে এসেছে।

পুলিশ তার বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, যে হামলাকারী ২ জন এই মোটরসাইকেলে চড়েই এসেছিল।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা