সংগৃহীত ছবি
শিক্ষা

আজও বন্ধ থাকবে রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবারও বন্ধ থাকবে।

আরও পড়ুন: ৪৬’র পরীক্ষা ৯ মার্চ

রোববার (২১ জানুয়ারি) রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, শীতের কারণে মাধ্যমিক বিদ্যালয় রবি ও সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল রোববার পর্যন্ত। কিন্তু শীতের তীব্রতা বাড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে রাজশাহী জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডার গার্ডেন স্কুলগুলোও বন্ধ থাকবে সোমবার পর্যন্ত। তবে শীতের তীব্রতা ও সর্বনিম্ন তাপমাত্রা আরও কমলে ছুটি বাড়তে পারে।

আরও পড়ুন: বিসিএসের লিখিত পরীক্ষার আসন প্রকাশ

সাইদুল ইসলাম জানান, রাজশাহী জেলায় ১ হাজার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তীব্র শীতের কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকবে। তাই শিক্ষার্থীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু বিদ্যালয়গুলো খোলা থাকবে। বিদ্যালয়ে পাঠদান ছাড়া অন্য কার্যক্রম চালু থাকবে।

প্রসঙ্গত, শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই ২ দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা