ছবি: সংগৃহীত
শিক্ষা

বাগেরহাটে পদোন্নতির দাবি শিক্ষা ক্যাডারদের    

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অসচেতনতাই ভোক্তার অধিকারে অন্যতম বাধা

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাগেরহাট জেলা ইউনিটের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাগেরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর মো. শাহ আলম ফরাজী।

এ সময় বাগেরহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার, সরকারি পিসি কলেজের সহযোগি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ড. মো. কামরুজ্জামান, সহকারি অধ্যাপক সাইফুর রহমান ফারুকী, আব্দুল গফফার, মো. আলিমুজ্জামান, মোল্লা রফিকুল ইসলাম, বিএম শফিকুল ইসলাম, সৈয়দ মোরশেদ হাসান, কৃষ্ণ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শার্শায় বিশ্ব তথ্য অধিকার দিবস পালিত

প্রফেসর মো. শাহ আলম ফরাজী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন ও ক্যাডার রুল-১৯৮০ অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা, পরিকল্পনা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত শিক্ষা ক্যাডারের কার্য পরিধি ব্যাপৃত।

প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেডের উপর সকল পদ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিপ্তদরের ৫১২ টি পদ শিক্ষা ক্যাডারের তফসিল বহির্ভুত করে নিয়োগবিধি চুড়ান্ত করা হয়েছে। এটি শিক্ষা ক্যাডারের অস্তিত্বের প্রতি আঘাত।

আরও পড়ুন: নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, অন্যান্য ক্যাডারের মত আমরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিতে যোগদান করি। কিন্তু শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ ৪র্থ গ্রেড। উচ্চ আদালত আমাদের আবেদন গ্রহণ করে সর্বোচ্চপদ তৃতীয় গ্রেড করার পক্ষে রায় দিয়েছেন।

তারপরও তা বাস্তবায়ন হচ্ছে না। শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ঠিকমত পদোন্নতি নেই। একই গ্রেড বা পদে দীর্ঘদিন চাকরি করার ফলে তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলছে। অতিদ্রুত এসব সমস্যা নিরসন ও দাবি মেনে নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন: তুরাগ নদীতে নৌকা বাইচের আয়োজন

সরকারি পিসি কলেজের সহযোগি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ১৬ তম বিসিএসের মাধ্যমে আমি চাকরিতে যোগদান করেছি। এখনও আমি সহযোগী অধ্যাপক রয়েছি। আমার পরে যারা চাকরিতে যোগদান করেছেন, তারা অনেকেই অধ্যাপক হয়েছেন।

অন্যান্য ক্যাডারে যোগদান করে তারা সর্বোচ্চ পদোন্নতি পেয়েছেন। কিন্তু আমাদের দোষ কি। মাত্র এক বছর চাকরি আছে আমার। চাকরি শেষ হয়ে যাবে তবুও কি আমার পদোন্নতি পাব না। এই বলে আক্ষেপ প্রকাশ করেন সহযোগি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

শুধু মো. সিরাজুল ইসলাম এ রকম অনেকেই আছেন, যার দীর্ঘদিনেও পদোন্নতি পাচ্ছেন না। ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেন শিক্ষকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা