ছবি-সংগৃহীত
সারাদেশ

নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মা নাসিমা বেগম (২৮), ছেলে শাওন (৭) এবং শাফায়ের (৪)। মৃত নাছিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নাছিমা ২ বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। সে সময় নদীর পাশের মাঠে ২ ছেলে খেলছিল। ঐ দিন বিকেল সাড়ে ৩ টার পর থেকে মা ও দুই ছেলে নিখোঁজ হয়। আজ সকালে স্থানীয়রা তিরনই নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, গতকাল বিকেল সাড়ে ৩ টার দিকে মাসহ ২ ছেলে নিখোঁজ হয়। তারা মাঠে গরু চরাতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে সে সময় কোনোভাবে নদীতে পড়ে মারা গেছে। বুধবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা