ছবি-সংগৃহীত
সারাদেশ

নাটোরে আগুন, মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে শাহানাজ বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা নিহত

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। আহতরা হলেন, তার ৮ বছরের মেয়ে মায়েশা খাতুন ও বৃদ্ধা মা ইয়াতুল বেগম (৭০) ও তাদের প্রতিবেশী শহিদুল্লাহর ছেলে সজল (২২)।

দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম মাটির চুলায় রান্না করছিলেন। তারা এক ঘরেই রান্না ও রাত্রিযাপন করতেন। অসাবধানতা বশত চুলা থেকে হঠাৎ করেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। ঐ আগুনে পুড়ে ঘটনাস্থলেই শাহনাজ বেগমের মৃত্যু হয়।

সেই আগুনে শাহনাজের মেয়ে মাইশা ও তার মা ইয়াতুন বেগমও দগ্ধ হন। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ঐ নারীর মরদেহ উদ্ধার করে এবং মাইশা ও তার নানী ইয়াতুন বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু মাইশার মৃত্যু হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় ১৬ কিশোরের সাজা

দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। মৃত শাহানাজ বেগমের মানসিক সমস্যা ছিল। যার করণে হয়তো অসাবধানতাবশত আগুন ধরলেও ঘর থেকে আর বের হতে পারেননি। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়েও মারা যায়। বর্তমানে আহত বৃদ্ধার অবস্থাও আশঙ্কাজনক।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো খবর এখন পর্যন্ত পাইনি। খবর নিয়ে জানাচ্ছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা