সংগৃহীত
সারাদেশ

ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্প সমাবেশ

ভোলা প্রতিনিধি: উপকূলীয় দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা নিহত

আজ মঙ্গলবার সকালে লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে উৎসব মুখর পরিবেশে স্থানীয় প্রশাসনের আয়োজনে সারা দেশের মধ্যে প্রথম ব্যতিক্রম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা - ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সভায় লালমোহনের দিন বদলের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি তৃণমুলের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ গুলো সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়ে তাদের পাল্টে যাওয়া জীবনের গল্প তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন , এক সময়ের অবহেলিত এই জনপদ কে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও হাজার হাজার সুবিধা ভোগী পরিবার সুফল ভোগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

এসময় এমপি শাওন জানান, দেশের মানুষের বহুমুখী উন্নয়ন কার্যক্রম শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। অতিদরিদ্র, সহায়সম্বল ও ভূমিহীনদের জন্য জমিসহ পাকা ঘরের ব্যবস্থা করেছেন বর্তমান সরকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।

রোদ বৃষ্টি উপেক্ষা করে লালমোহনে বিশাল এই মতবিনিময় সভায় প্রায় ১০ হাজার নারী পুরুষ অংশ নেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা