সংগৃহীত
সারাদেশ
প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের দ্বন্দ্ব

কলেজ ছাত্রের পিতাকে হত্যার অভিযোগ

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় এক মেয়েকে ২ জন ভালোবাসার দ্বন্দে এক কলেজ ছাত্রের পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাটকেলঘাটার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক হোসেন। তিনি পাটকেলঘাটা থানার কাটাখালি গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর ২ বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় অশোকের মোড়ে একই মেয়েকে ২ জন ভালবাসা নিয়ে বাদশা ও তার অপর ২ বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন: ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্প সমাবেশ

একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের অশোকের মোড়ের ডাঃ রুবেল হোসেনকে জানায়।

রুবেল দুটি ইঞ্জিন ভ্যানে করে কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাঠি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি ত্রিশমাইল এলাকায় মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত হয়ে গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা