শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চারুকলা প্রদর্শনী

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ ও চারুকলা বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। বছরব্যাপী চারুকলা বিভাগের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে থাকে বার্ষিক চারুকলা প্রদর্শনীতে।

আরও পড়ুন : একদিনে ১৭ মৃত্যু, হাসপাতালে ৩০৮৪

সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্যবসা প্রশাসন অনুষদের নিচতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন এবং সঞ্চালনা করেন বিভাগটির সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

আরও পড়ুন : কঙ্গোয় ভূমিধসে ১৭ প্রাণহানি

ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, বার্ষিক চারুকলা প্রদর্শনীতে বছরজুড়ে শিক্ষার্থীদের কার্যক্রম, তাদের শিক্ষা, প্রজ্ঞা ফুটে ওঠে। চিত্রের মাধ্যমে তথ্য এবং বিষয়বস্তু শিল্পী নতুনভাবে উপস্থাপন করার সুযোগ পায়। চিত্রকর্মের এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা আরো শাণিত হবে। এরকম আয়োজন তাদের কাজের স্পৃহা বৃদ্ধি করবে।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, মানুষের মনের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে অধিকতর যে শিল্পকর্মটি ব্যবহৃত হয়, সেটি হলো চারুকলা। চারুকলার পরিব্যপ্তি অনেক বড়। আধুনিক যুগে নাট্যকলা, চলচ্চিত্র, ভাস্কর্য, গ্রাফিক্স সবকিছুই চারুকলার অংশ হয়ে উঠেছে। বিশ্বের উন্নত দেশগুলোতে চারুকলার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন : উন্নয়নের জোয়ার বইছে

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ আত্মার স্পন্দন। শরীরে আত্মা না থাকলে আমরা যেমন স্থবির হয়ে যাবো, তেমনি চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কাজ না করলে বিশ্ববিদ্যালয়ও ইট-কাঠ-পাথরের মতো স্থবির হয়ে যাবে। মানুষের বৃদ্ধির জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি চিত্তের জন্য চারুকলার প্রয়োজন। জাতি যখনই সংকটে পড়েছে, চারুকলা তখনি আশার আলো দেখিয়েছে। মানুষের বোধশক্তিকে জাগ্রত করেছে চারুকলা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মের জন্য বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এরপর উপাচার্য ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীর বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা