শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ-খুলনা যোগাযোগ বন্ধ

দেশের আটটি বিভাগীয় শহরে হবে এ পরীক্ষা। এতে অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। মোট আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি। এক আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ৪২ জন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষার সময় কলা ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে এক লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে সাত হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা