ছবি: সংগৃহীত
শিক্ষা
নকলে সহযোগিতা 

শিক্ষককে জরিমানা, পরীক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানাসহ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন : প্রশ্ন ফাঁসের গুজব, গ্রেফতার ১

মঙ্গলবার (২ এপ্রিল) আরবি প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে তাকে এ সাজা দেন ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

সাজাপ্রাপ্ত এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।

আরও পড়ুন : ফেইসবুকে পোস্ট করে বিপাকে অধ্যাপক

এ সময় অসদুপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা বলেন, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকলের খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা ও দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।

আরও পড়ুন : প্রতারক চক্রের ৪ জন গ্রেফতার

এছাড়া অসদুপায় অবলম্বন করায় সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিন নকল করায় ৩ জনকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম বলেন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা