ছবি-যোবায়ের
শিক্ষা

প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

যোবায়ের হোসাইন : ঢাকাসহ সারাদেশে একযোগে ২০২৩ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

আরও পড়ুন : বুটেক্সের নতুন উপাচার্য ড. শাহ্ আলিমুজ্জামান

রোববার (৩০ এপ্রিল) শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদরাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

আরও পড়ুন : গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

মোট ৩ হাজার ৮১০ কেন্দ্রে এবারের পরীক্ষা হচ্ছে। গতবছরের চেয়ে এবার কেন্দ্র বেড়েছে ২০টি। এবার ২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বসছে। গতবারের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি।

এদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সন্তানদের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছেন সঙ্গে আসা অভিভাবকেরা। এসময় অভিভাবকেরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তবে অভিভাবকদের মধ্যে অনেকে পরীক্ষার রুটিন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের ছুটিতে সকলেই ঈদ উদযাপনে সময় কাটায়। বাচ্চাদের বিনোদনেরও তো প্রয়োজন আছে। তাছাড়া দীর্ঘ একমাস রোজা রেখে তারা ক্লান্ত। কিন্তু ঈদের সাতদিনের মাথায় পরীক্ষা শুরু হওয়াতে ছেলে-মেয়েরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বলেন, আমরা যথাসম্ভব ভালো পরীক্ষা দেয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ্ পরীক্ষা অনেক ভালো হয়েছে।

প্রশ্ন কিছুটা কঠিন ছিল উল্লেখ করে পরীক্ষার্থীদের অনেকে বলেন, আরো ভালোভাবে স্টাডি (পড়ালেখা) করতে হবে যেন পরবর্তী বিষয়গুলোতে আরো ভালো করতে পারি। পরীক্ষার হলের পরিবেশ সুন্দর এবং শান্ত ছিল বলেও জানান তারা।

আরও পড়ুন : কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কিন্তু করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল।

জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ (রোববার) শুরু হয়ে আগামী ২৩ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৪ মে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে আগামী ২৫ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৭ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন : এসএসসি-সমমান পরীক্ষা শুরু

কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে আগামী ২৩ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, এ বছর দেশের বাইরেও ৮টি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা হচ্ছে। এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৯ জন, রিয়াদে ৫১ জন, ত্রিপলিতে ৪ জন, দোহায় ৭৭ জন, আবুধাবীতে ৪১ জন, দুবাইতে ২৭ জন, বাহরাইনে ৬৫ জন, সাহামে (ওমান) ২০ জন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা