ছবি: সংগৃহীত
শিক্ষা

সেই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় বসছে!

জেলা প্রতিনিধি : নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত ১৫ শিক্ষার্থী অবশেষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের ভুলের কারণে ফরম ফিলাপ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না এক শিক্ষার্থী।

আরও পড়ুন : ১০ টায় এসএসসি-সমমান পরীক্ষা শুরু

শনিবার (২৯ এপ্রিল) রাত ১১ টার দিকে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মেজবাহুল হক প্রমুখ।

আরও পড়ুন : পরীক্ষা দেওয়া হচ্ছে না শিমুর

এর আগে শনিবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় স্কুলের বারান্দায় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ১০ টা দিকে তারা নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, বিষয়টি জানার পর শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীরা প্রবেশপত্রের জন্য সড়ক অবরোধ ও বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছিল। তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।

আরও পড়ুন : প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই

তিনি আরও জানান, বোর্ডের সার্ভারও সমস্যা ছিল। এডমিটগুলো ডাউনলোড হচ্ছিল না। পরে ডাউনলোড হয়েছে। আমরা সেগুলো বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহকারী শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান জানান, ঐ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর সমস্যা ছিল বিভাগ পরিবর্তন ও ১৬ জনের সমস্যা ছিল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র না পাওয়া। রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র না পাওয়ার মধ্যে ১৫ জন পরীক্ষার্থীর সমস্যা সমাধান হয়েছে।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের পরীক্ষা কাল

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, বিভিন্ন মাধ্যমে জানার পর ডিসি স্যারসহ দিনাজপুর শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে তাদের প্রবেশপত্র আমাদের প্রেরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও একাডেমিক সুপারভাইজার, কেন্দ্রে সচিবসহ ঐ প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছেন। আমিও একাধিকবার ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ফোন দিয়েছিলাম কোনো সাড়া পাইনি।

তিনি আরও জানান, শিক্ষার্থী বা অভিভাবকের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করলে প্রতিষ্ঠান প্রধান শিক্ষককে কারণ দর্শনের নোটিশ করব। সংবাদ কর্মীদের ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি না লিখতেন, তাহলে আমরা জানতে পারতাম না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা