দৌলতখানে হালিমা খাতুন মহিলা কলেজের ভবন উদ্বোধন
শিক্ষা

দৌলতখানে হালিমা খাতুন মহিলা কলেজের ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভোলার দৌলতখানে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় ভবনটির উদ্বোধন করে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী। তিনি দৃঢ়তা ও সততা নিয়ে করোনা মোকাবেলা করেছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজের সামর্থ্য অনুসারে সহযোগিতা করেছি। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরে আলম, শিক্ষক মো. জয়নাল ফরাজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা