শেখ হাসিনা বিশ্বে অনুকরণীয় প্রধানমন্ত্রী: এমপি শাওন
শিক্ষা

শেখ হাসিনা বিশ্বে অনুকরণীয় প্রধানমন্ত্রী: এমপি শাওন

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অনুদানের টাকা বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৮৫০ জন শিক্ষকের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দিয়ে এমপি শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী। তিনি করোনার বিরুদ্ধে দৃঢ়তা ও সততা নিয়ে মোকাবেলা করেছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি লালমোহন ও তজুমদ্দিনের ৫ লাখ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজের সামর্থ্য অনুসারে সহযোগিতা করেছি। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।’

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে স্বতন্ত্র ইবেতেদায়ি শিক্ষকরা অবেহেলিত ছিলেন। তারা কোনো মূল্যায়ন পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের প্রস্তুতি নিয়েছেন। তাদের এই করোনাকালে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা