শিক্ষা

তিনমাসেও আর্থিক সহায়তা পাননি বেরোবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: করোনাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হলেও প্রায় তিনমাসে তা বাস্তবায়ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মাধ্যম ও সময়ের মধ্যে আবেদন করতে বলা হয় শিক্ষার্থীদের। বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন দুই হাজারের বেশি শিক্ষার্থী। কিন্তু আবেদন করার প্রায় তিনমাস অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেয়নি।

কয়েকজন শিক্ষার্থী জানান, এই অনুদানের অর্থ আরো অনেক আগেই দেয়া উচিৎ ছিলো। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অনুদান দেয়নি। এমনকি কবে দেওয়া হবে তাও জানায়নি। আপদকালে ঘোষিত এমন একটা স্পর্শকাতর অনুদান বাস্তবায়নে বিলম্ব করাটা প্রশাসনের উদাসীনতা ছাড়া কিছুই নয়। যতোদ্রুত সম্ভব এটা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, করোনা সংকটের পর ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গে যারা চূড়ান্ত মনোনীত হয়েছেন, তাদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল এবং উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা