শিক্ষা

বেসরকারি মেডিক্যালে ভর্তি ফি বাড়ল 

সান নিউজ ডেস্ক : দেশের সব বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার।

আরও পড়ুন : চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

নতুন করে ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে বর্তমানে ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, যা এর আগে ছিলো ১৬ লাখ ২০ হাজার টাকা। এই নতুন ফি আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে কার্যকর হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানো বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন করে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা ২০১৮ সালের ১৫ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনের চেয়ে তিন লাখ ২৪ হাজার টাকা বেড়েছে। সে সময় ভর্তি ফি ছিলো ১৬ লাখ ২০ হাজার টাকা ছিলো।

আরও পড়ুন : কারাগারে সাবেক এমপি আরজু

তবে মেডিক্যালের ভর্তি ফি বাড়ানো হলেও ইন্টার্নশিপ ফি আগের মতো এক লাখ ৮০ হাজার টাকাই আছে। মাসিক টিউশন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্স এবং ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি নিম্নরূপ পুনর্নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়েছে, ‘বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২’ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিক্যাল কলেজ প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক টিউশন ফি অনুমোদিত হবে।

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা ডা. মোজাহারুল হক ভর্তি ফি বাড়ানোর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, আমাদের দেশের বেশির ভাগ পরিবার এই খরচ বহনে সক্ষম না। এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও চিকিৎসা শিক্ষা থেকে বঞ্চিত হবে।

আরও পড়ুন : রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

এটা জাতির জন্যও ক্ষতিকর মন্তব্য করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ খুবই কম। কারণ এ দেশের মেডিকেল কলেজগুলোর অধিকাংশই বেসরকারি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা