প্রতীকী ছবি
শিক্ষা

নন-ক্যাডার প্রার্থীদের অভিনব প্রতিবাদ

সান নিউজ ডেস্ক: ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারের প্রার্থীরা খুব ‍শিগগির বড় ধরনের সুখবর পাবেন। তারা অহেতুক আন্দোলন করছেন। —গণমাধ্যমে এমন সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের এমন বক্তব্যকে ‘দায় সারা’ উল্লেখ করে দড়িতে মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আরও পড়ুন: অনুমোদন পেল এয়ার অ্যাস্ট্রা

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির সামনে এ কর্মসূচি করেন নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বিকেলে তারা একই স্থানে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে নাটক মঞ্চস্থ করবেন বলেও জানা গেছে।

তারা জানান, পিএসসি চেয়ারম্যানের কথা অসঙ্গতিপূর্ণ। আমাদের আন্দোলনকে স্থিমিত করার জন্য তিনি কূটকৌশল চালাচ্ছেন। যৌক্তিক দাবিতে আন্দোলন করা প্রার্থীদের চাপে পড়ে তিনি এখন উল্টোপথে হাঁটছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?

আরও পড়ুন: বিমান এমডির কক্ষ থেকেই হয় প্রশ্নফাঁস

তারা আরও জানান, পিএসসি চেয়ারম্যান নিজের চেয়ারের অমর্যাদা ঘটিয়েছেন। আমরা কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ করবো।

ছয় দফা দাবিতে গত ৩০ অক্টোবর দুপুর ২টা থেকে অবস্থান কর্মসূচি করছেন নন-ক্যাডার তালিকার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার পঞ্চমদিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন: চার ছাত্রদল নেতা গ্রেফতার

কর্মসূচির পঞ্চম দিনেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায় না হলে তারা আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা