শিগগির এমপিওভুক্তির তালিকা প্রকাশ
শিক্ষা

শিগগির এমপিওভুক্তির তালিকা প্রকাশ

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যোগ্যতা থাকার পরও এমপিওভুক্ত না হওয়ায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছে। শিক্ষা মন্ত্রণালয় এসব পর্যালোচনা শেষ করেছে। শিগগির এমপিওভুক্তির নতুন তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দেশ এখন জঙ্গিমুক্ত

সোমবার (২৯ অগাস্ট) মন্ত্রণালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইরাব) সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্তি নীতিমালা সংশোধন করে তালিকা থেকে বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের রিভিউ প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। এখানে নতুন করে কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করার সুযোগ নেই। তবে যারা বাদ পড়েছে, তাদের মধ্য থেকে রিভিউ করেছে। সেসব পুনরায় যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে নতুন কিছু প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। খুব শিগগির সেই তালিকা প্রকাশ করা হবে। এরপর এমপিও সুবিধা প্রদানে শিক্ষক-কর্মচারীদের কাছে আবেদন গ্রহণ শুরু হবে।

আরও পড়ুন: ট্রাকচাপায় এএসআই নিহত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, যোগ্যতা অর্জন করার পরেও এমপিও তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় ২ হাজারের বেশি স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। সেসব আবেদন পুনরায় মাউশি থেকে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল-কলেজ) এমপিওভুক্ত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৃথক হামলায় নিহত ৭

সে অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৪ হাজার ৬২১টি প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরিতে ২ হাজার ৫৪৪ এবং মাদরাসায় ১ হাজার ৩৫৯টিসহ মোট ৩ হাজার ৯০৩টি আবেদন পাওয়া যায়।

পরবর্তী সময়ে ২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠানের নতুন করে এমপিও ঘোষণা করা হলেও সেগুলোর শিক্ষক-কর্মচারীদের এখনো সুবিধার আওতায় আনা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা