ট্রাকচাপায় এএসআই নিহত
সারাদেশ

ট্রাকচাপায় এএসআই নিহত

সান নিউজ ডেস্ক: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ৬০ কোটির বেশি আক্রান্ত

রোববার রাতে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ চন্দ্র সরকার নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্র সরকারের ছেলে। তিনি কক্সবাজারে ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

আরও পড়ুন: বিএনপির বড় উইকেট পড়ে গেছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনি তার পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন। আদালতে সাক্ষ্য দিয়ে বিকাশ চন্দ্র সরকার রোববার বগুড়া শহরের বাসার দিকে রওনা দেন। পথিমধ্যে তিনি সর্বশেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।

তাকে বহনকারী অটোরিকশা রোববার রাত ৮টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে এএসআই বিকাশ চন্দ্র সরকারসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশের মাটিতে মিয়ানমারের মর্টারশেল

সদর থানার ওসি সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিকাশ চন্দ্র সরকারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা