শতাধিক শিক্ষার্থীকে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
শিক্ষা
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

শতাধিক শিক্ষার্থীকে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

মিরাজ উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা : প্রতি বছরের মতো এবছরও দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ এর আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

আরও পড়ুন : ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া!

বুধবার (১৭ আগস্ট) সকাল ৯ টায় কলেজ অডিটোরিয়ামে প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, উদ্বোধক হিসেবে ছিলেন কবি নজরুল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবে এর কার্যনির্বাহী কমিটির সদস্য রহমান মুস্তফাফিজ, কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরিন,শিক্ষক পরিষদের সম্পাদক এবিএসএ সাদী মোহাম্মদ এবং পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বাবু।

আরও পড়ুন : কাবুলে বিস্ফোরণ, নিহত ২১

প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোরের কাগজ এর স্টাফ রিপোর্টোর সাজ্জাদ হোসাইন। দৈনিক সমকাল এর ক্রাইম রিপোর্টার আতাউর রহমান। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এএসএম সুজা উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

ক্যাম্পাস সাংবাদিকতা কি, নতুনরা কিভাবে এই পেশায় চ্যালেঞ্জ গ্রহণ করবে, উপস্থাপনা, সংবাদ লিখনসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চাঁদনি আক্তার বলেন, এই কর্মশালায় এসে অনেক নতুন নতুন বিষয় জানতে পারলাম। সবচেয়ে আনন্দ লাগছে এটাই, যাদের টেলিভিশনে দেখতাম, কিংবা যাদের নাম পত্রিকার পাতায় দেখতাম তাদেরকে আজ সামনাসামনি দেখে খুব ভালো লাগছে।

আরও পড়ুন : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী

ভূগোল ও পরিবেশ বিভাগের আবদুর রহিম বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণ করে ক্যাম্পাস সাংবাদিকতা,ফিচার, রিপোর্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। ভবিষ্যতে আবারও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি যেন এই ধরনের কর্মশালার আয়োজন ক্লরে।

এ বছর ক্যাম্পাস সাংবাদিকতায় কনকসাস বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড - ২০২২ পেয়েছেন দৈনিক দেশ রুপান্তর এর প্রতিবেদক যায়েদ হোসেন মিশু এবং বাংলা ট্রিবিউন এর আতিক হাসান শুভ।

আরও পড়ুন : গার্ডার দুর্ঘটনায় ৯ জন গ্রেফতার

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন কনকসাস এর সভাপতি এসএ টিভির স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ।

সর্বশেষ বিকেল ৪ টায় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা