শিক্ষা

একাডেমিক ভবনের স্থানে আইটি পার্ক, শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাস্টারপ্ল্যানে নির্ধারিত দ্বিতীয় একাডেমিক ভবনের স্থানে আইটি পার্ক নির্মাণের বিরোধিতা করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন শাকিব

বুধবার দুপুরে (১৬ আগস্ট) প্রশাসনিক ও একাডেমিক ভাবনের সামনে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইটি পার্ক নির্মাণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে বশেমুরবিপ্রবি এর শিক্ষার্থীরা মানববন্ধনে জানায়, এই বিশ্ববিদ্যালয়ের আয়তন খুব স্বল্প পরিমান। বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার প্ল্যান আছে সেখানে কোনো জায়গা ফাঁকা নাই যে আইটি পার্ক নির্মাণ করা যাবে।

আরও পড়ুন: নতুন করে বলার কিছু নেই

শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় জায়গা অধিগ্রহণ করে আইটি পার্ক নির্মাণ করা হোক।

শিক্ষার্থীরা আরও জানায়, বঙ্গবন্ধুর মাটিতে বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে শিক্ষকগণ প্রধানমন্ত্রীর কাছে শরণাপন্ন হোক এবং বিশ্ববিদ্যালয়ে আইটি পার্ক নির্মাণসহ যত সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হোক।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

পরে একটি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বহিরাগতদের হামলার শিকার হয়েছে। এর কোন বিচার হয়নি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইটি পার্ক হলে বহিরাগতদের অবাধ প্রবেশ বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার্থীরা আরও হামলার শিকার হতে পারে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও জানান, আগামী ১০ দিনের ভিতরে আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত। তা না হলে শিক্ষার্থীরা দ্বিতীয় একাডেমিকের স্থানটি পুনর্দখল করবে।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, আইটি পার্ক নির্মাণের জায়গা পরিবর্তন করে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম সচল রাখবে বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির মোট আয়তন ৫৫ একর। বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র একাডেমিক ভবন রয়েছে। যেখানে সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করে। এতে অনেক বিভাগের শ্রেণি কক্ষের স্বল্পতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণ করার কথা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে দ্বিতীয় একাডেমিক ভবনের জন্য নির্ধারিত স্থানে আইটি পার্ক নির্মাণ করার জন্য কাঁটাতার দিয়ে ঘেরাও করে দেওয়া হয়।এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা যায়। তারা মনে করেন এতে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা বিনষ্ট হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা