শিক্ষা

নতুন শিক্ষা ক্যারিকুলাম হবে জীবন ভিত্তিক

এম.এ আজিজ রাসেল: শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান শিক্ষা পদ্ধতি বাস্তব বিশ্বের সাথে মিল নাই। উন্নত দেশের শিক্ষা ব্যবস্থায় সকল পেশা নিয়ে হাতে-কলমে শেখানো হয়। কিন্তু আমাদের সন্তানের বিকৃত মানসিকতায় ভুগছে। কারণ তাদের লক্ষ্য থাকে পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি পাবে। এতে চাকরি না হলে তারা ডিপ্রেশনে ভুগে। এমন হতাশা থেকে তারা মাদকের দিতে হাত বাড়ায়।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোটেলে সীগালের হলরুমে কক্সবাজার পৌরসভা আয়োজিত সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল আরও বলেন, এদেশে বর্তমানে দেড় লক্ষ ডাক্তার রয়েছে। তার বিপরীতে নার্স রয়েছে মাত্র ৭০ হাজার। অথচ নার্স হওয়ার কথা ছিল তার দ্বিগুণ। নার্স সংকটের কারণে হাসপাতালগুলোতে ওয়ার্ড বয় ও ঝাড়ুদারেরা অরাজকতা সৃষ্টি করে। এছাড়া মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ভালভাবে তেলওয়াত ও হিফজ শেখানো হয়। কিন্তু তারা কেউই আররি বলতে পারে না। তাই নতুন শিক্ষা ক্যারিকুলাম হবে জীবিকা ও জীবন ভিত্তিক। এতে সমাজ বিজ্ঞান সবার জন্য বাধ্যতামূলক হবে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষায় পূর্ণ নাম্বার থাকবে। থাকবে নানা ধরনের ট্রেড কোর্স। যাতে সন্তানেরা কর্ম উপযোগী হিসেবে গড়ে উঠে।

আরও পড়ুন:নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণায়ল সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সহ—সভাপতি রেজাউল করিম।

এ সময় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অংসহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রধানেরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা