শিক্ষা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

মোঃ দেলোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হলে সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এম. এস. হক এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিভার্সিটির প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাচধারণ প্রভৃতি আয়োজন করা হয়।

আরও পড়ুন: আ.লীগে ছিলাম আছি থাকব

মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্টের নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৮’র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯’র গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর অসহযোগ আন্দোলন এবং সর্বাত্বক মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধুর সক্রিয় উপস্থিতি ছিল উজ্জ্বল এবং সুদূরপ্রসারী।

স্বাধীকারের সংগ্রামকে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে রুপান্তর এবং এর মাধ্যমে একটি নতুন রাষ্টের প্রতিষ্ঠাকরণ বঙ্গবন্ধুর জীবনের অমর কীর্তি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা