শিক্ষা
কাল থেকে শুরু একাডেমিক কার্যক্রম 

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলমান কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি।

গত ১ জুন ঘোষণা দেয়ার পর থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কার্যক্রম।এর আগে গত বৃহষ্পতিবার থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা।

গতকাল উপাচার্য অধ্যাপক ড একিউএম মাহবুবের সাথে আলোচনার পরে আজ (৭ জুন) দুপুরে শিক্ষক সমিতির কার্যালয়ে নিজেদের ভিতর আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শিক্ষকবৃন্দ। শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সুনির্দিষ্ট দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক সমিতিকে লিখিতভাবে সিদ্ধান্তসমূহ জানায়।

উক্ত সিদ্ধান্তসমূহ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে ০৭.০৬.২০২২ তারিখ দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে জরুরী আলোচনায় মিলিত হয়। একই দিনে বিকাল ৪.০০টায় শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটির একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তসমূহের প্রতি শিক্ষক সমিতি আস্থা রেখে সমিতির পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করছে এবং আগামীকাল থেকে যথারীতি একাডেমিক কার্যক্রমে শিক্ষকবৃন্দের অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষক সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক সমিতির দাবিসমূহ নির্দিষ্ট সময়ে যথাযথভাবে বাস্তবায়ন করবে। সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়িত না হলে সমিতি পুনরায় কর্মসূচি ঘোষণা করবে।

টানা একসপ্তাহজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ত্রিমুখী আন্দোলনের ফলে অচলবস্থা তৈরি হয়েছিলো বশেমুরবিপ্রবিতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা