ইসলামী বিশ্ববিদ্যালয় (ছবি: সংগৃহীত)
শিক্ষা

ইবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

ক্যাম্পাস প্রতিবেদক: করোনা সংক্রমণ বাড়ার কারণে সরকারের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে একইসঙ্গে ঘোষিত পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে অব্যাহত থাকবে জরুরি পরিসেবাগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি)।

রেজিস্ট্রার জানান, স্বাস্থ্যবিধি মেনে চলমান এবং ঘোষিত পরীক্ষা, আবাসিক হল, অফিস চালু থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ভর্তির সকল কার্যক্রম চলমান থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ে সভা, সমাবেশ, জনসমাগম না করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, হল বন্ধ করা মানে শিক্ষার্থীদের কষ্ট বৃদ্ধি পাওয়া। হল বন্ধ করলে সুস্থ জায়গা থেকে বের করে অসুস্থ জায়গায় শিক্ষার্থীদের ঠেলে পাঠানো হয়। এ কারণে হলে খোলা রাখার পাশাপাশি সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম অফলাইন এবং অনলাইনে চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডিন এবং বিভাগীয় সভাপতিদের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার বিস্তার রোধে সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করেছে। এরই মধ্যে শুক্রবার করোনা পরিস্থিতি অবনতির কারণে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা