ছবি-সংগৃহিত
শিক্ষা

শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চান শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা সশরীরে ঢাকায় না এসে অনলাইনে বা ভার্চুয়ালি আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সংবাদসম্মেলনে শিক্ষার্থীরা এ তথ্য জানান।

শিক্ষার্থীরা বলেন, এসময়ে আমাদের পক্ষে ঢাকা গিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই। কারণ আমাদের প্রতিনিধি দলে অনশনরত একজন শিক্ষার্থী রয়েছে। তাই আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই তিনি যদি একটু সময় বের করে আমাদের সঙ্গে আলোচনা করতে সিলেটে আসেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে সারাবিশ্বই এখন অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। তাই আমরাও এ আলোচনা অনলাইনে করতে পারি। এতে অনশনরত শিক্ষার্থীও অংশ নিতে পারবেন।

এদিকে সন্ধ্যা ৭টায় শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি হয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি শিক্ষার্থীদের বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চাচ্ছেন। তবে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দুই-একদিনের মধ্যে আসতে পারছেন না। কিন্তু তিনি আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে শিক্ষার্থীরা যতজন চান তারা ঢাকায় আলোচনায় বসতে পারবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

তিনি আরও বলেন, আসলে অনলাইনে তো সব বিষয়ে আলোচনা হয় না। সামনা-সামনি অনেক বিষয় উঠে আসে। এজন্য শিক্ষামন্ত্রী সরাসরি বসতে চাচ্ছেন। শিক্ষার্থীদের ঢাকায় যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সরাসরি কথা বললে বিষয়টি ভালোভাবে সমাধান হতো।

পরে শিক্ষার্থীরা অনলাইনেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা